আমার বই (My Books)

আমার বই (My Books): আমার (হা-মীম যুবায়ের) রচিত, অনূদিত এবং সম্পাদিত মৌলিক গ্রন্থগুলোর পরিচিতি, সারসংক্ষেপ ও ডিজিটাল প্রাপ্তিস্থান।

সাহাবিদের ঈমান আনার অবিস্মরণীয় ঘটনা

দ্যা বিলিভার্স: সাহাবিদের ঈমান আনার অবিস্মরণীয় ঘটনা। পর্ব – ০১

মক্কার রাত গভীর। চারপাশের পাথুরে পাহাড়গুলো যেন আকাশের তারার আলোয় স্নান করে আরও নীরব, আরও রহস্যময় হয়ে উঠেছে। ঘরের ভেতর মৃদু প্রদীপের আলোয় জেগে আছেন এক মহীয়সী নারী—খাদিজা।
ঘরে প্রবেশ করেই কম্পিত স্বরে তিনি শুধু দুটি শব্দ উচ্চারণ করতে পারলেন, “যাম্মিলুনি, যাম্মিলুনি!”—“আমাকে আবৃত করো, আমাকে আবৃত করো!”

দ্যা বিলিভার্স: সাহাবিদের ঈমান আনার অবিস্মরণীয় ঘটনা। পর্ব – ০১ Read More »

বি পজিটিভ উইথ ইসলাম

বি পজিটিভ উইথ ইসলাম: অধ্যায়-০১: পর্ব-০১

হয়তো আগের রাতেই তুমি বিছানায় শুয়ে চুপচাপ কেঁদেছ। হয়তো ভার্সিটির প্রেজেন্টেশন বা পরীক্ষার চিন্তা তোমার ঘুম কেড়ে নিয়েছে। হয়তো কোনো বন্ধুর আচরণে তোমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অথবা হয়তো কোনো কারণ ছাড়াই তোমার ভেতরটা এক অজানা শূন্যতায় ছেয়ে আছে। কিন্তু পরের দিন সকালে, যখন পৃথিবী তোমার কাছে জানতে চায় তুমি কেমন আছো, তুমি তোমার ভেতরের সেই ঝড়টাকে একটা হাসির মুখোশের আড়ালে লুকিয়ে ফেলো। কারণ আমাদের শেখানো হয়েছে, “সবসময় হাসিখুশি থাকতে হয়,” “মন খারাপের কথা বলতে নেই,” আর সবচেয়ে বড় কথা, “ঈমানদারদের আবার কিসের কষ্ট?”

বি পজিটিভ উইথ ইসলাম: অধ্যায়-০১: পর্ব-০১ Read More »